উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি


প্রকাশিত: ০৪:৩৫ ২১ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার দ্বিতীয় ধাপ আজ সোমবার মুলতবি ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়। আজকের আলোচনার বিষয় ছিল “প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি”।
দুপুরের বিরতির পর যথারীতি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১টা ৬ মিনিটে উত্তরা এলাকায় বিমান বিধ্বস্তের খবর পৌঁছানোর পর আলোচনা আর শুরু হয়নি।
বিমান বিধ্বস্তের খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে সভাস্থলে উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কমিশনের সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন—“উড্ডয়নরত বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে উত্তরা মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন বলে খবর পেয়েছি। জাতীয় ঐকমত্য কমিশন এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।”
তিনি আরও বলেন—
“আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
আলী রীয়াজ আরও জানান—“এই দুর্যোগের মুহূর্তে সব রাজনৈতিক দল এবং দেশের প্রতিটি নাগরিকের উচিত আহতদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা।”
সকালের আলোচনায় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে কয়েক দফা মতবিনিময় হলেও অর্ধদিনের আলোচনায় কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। বিমান দুর্ঘটনার শোকাবহ পরিস্থিতির কারণে আজকের আলোচনাটি মুলতবি রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




