নাম বদল: ‘শহীদ আবু সাঈদ দিবস’ এখন ‘জুলাই শহীদ দিবস’


প্রকাশিত: ০৫:৫৭ ২৯ জুন ২০২৫
অন্তর্বর্তী সরকার ১৬ জুলাই পালিত ‘শহীদ আবু সাঈদ দিবস’-এর নাম পরিবর্তন করে ‘জুলাই শহীদ দিবস’ করেছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে ৮ আগস্ট ঘোষিত ‘নতুন বাংলাদেশ দিবস’। রোববার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে উদযাপন করা হবে, তবে ৮ আগস্টের জন্য আর কোনো দিবস পালনের উদ্যোগ থাকছে না।
এর আগে ২৬ জুন অন্তর্বর্তী সরকার একটি পরিপত্রে তিনটি দিবস উদযাপনের ঘোষণা দেয়। সেখানে ৫ আগস্টকে আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’, ৮ আগস্টকে অন্তর্বর্তী সরকার গঠনের স্মরণে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের স্মরণে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়।
তবে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ করার ঘোষণার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এনসিপি নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং জামায়াতে ইসলামীর আমির এ বিষয়ে একটি পোস্ট দেন। ‘ইনকিলাব মঞ্চ’ নামের একটি সংগঠন জানায়, ৮ আগস্ট নয়, ৫ আগস্টই হবে জাতীয় মুক্তি দিবস। তারা হুমকি দেয়, সরকার যদি ৮ আগস্ট পালনের চেষ্টা করে, তাহলে তারা ওই দিন ‘বিপ্লব-বেহাত দিবস’ পালন করবে।
সামাজিক মাধ্যমে আন্দোলনপন্থী ছাত্র ও জনতার পক্ষ থেকেও অভ্যুত্থানের মূল চেতনা ও দাবিসমূহ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা শুরু হয়। এই বিতর্ক ও বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষিতেই রোববারের বৈঠকে ৮ আগস্টের দিবসটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকার ইতিহাসের ধারাকে ধরে রাখার চেষ্টা করছে, তবে জনআকাঙ্ক্ষার প্রতি আরও সংবেদনশীল না হলে এইসব সিদ্ধান্ত জনগণের মাঝে বিভ্রান্তি ও অস্বস্তি তৈরি করতে পারে। ইতোমধ্যে ৫ আগস্ট ও ১৬ জুলাই উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




