ঈদুল আজহায় ১০ দিনের সরকারি ছুটি, খোলা থাকবে ২টি শনিবার!


প্রকাশিত: ০৫:০৯ ৬ মে ২০২৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ১০ দিনের সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে এই ১০ দিনের ছুটি নির্দিষ্টভাবে কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। সে হিসেবে ৫ জুন (বুধবার) থেকে শুরু হয়ে ছুটি চলতে পারে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত।
সরকারি সূত্রে জানা গেছে, ছুটির এই সময়সীমাকে কার্যকর করতে ঈদের আগে দুটি শনিবার—১৭ মে ও ২৪ মে—সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লেখেন,

“ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে।”
তিনি আরও জানান, একই সভায় ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও পবিত্র ঈদুল ফিতরে (২০২৫) টানা ৯ দিনের ছুটি ভোগ করেন সরকারি কর্মচারীরা। মূল পাঁচ দিনের ঈদ ছুটির সঙ্গে তিন দিনের সাপ্তাহিক ছুটি এবং একদিনের নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে সে সময় মোট ৯ দিনের ছুটি হয়।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলে চূড়ান্ত ছুটির সময়সূচি জানা যাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




