ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত!


প্রকাশিত: ১২:২৯ ৩০ এপ্রিল ২০২৫
ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) গুলশানে নগরভবনে আয়োজিত এক বৈঠকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এই ঘোষণা দেন।
“ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না। তবে শহরের অভ্যন্তরীণ সড়কে অনুমোদিত স্ট্যান্ডার্ড মডেলের ই-রিকশা চলাচল করতে পারবে,” — বলেন প্রশাসক।
‘ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের হালনাগাদ অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক ওই সভায় জানানো হয়, ই-রিকশা চলাচল নীতিমালার খসড়া প্রণয়নের জন্য শিগগিরই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিইপিআরসি (BUET-BIPRC) তাদের ইজিবাইক প্রকল্পের আওতায় নতুন স্ট্যান্ডার্ডাইজড তিন চাকার স্বল্পগতির ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন প্রস্তাব উপস্থাপন করে। এ লক্ষ্যে প্রোটোটাইপ প্রস্তুতের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদসহ সংশ্লিষ্ট রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ডিএনসিসি’র এই পদক্ষেপ নগর ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




