শেখ পরিবারের চার সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা!


প্রকাশিত: ০৪:৩৪ ২৪ এপ্রিল ২০২৫
দুর্নীতির অভিযোগের ভিত্তিতে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিনসহ শেখ পরিবারের চার সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন শেখ সালাউদ্দিনের ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালতে দুদকের পক্ষে উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এই আবেদন উপস্থাপন করেন। আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযুক্তরা তাদের নামে অর্জিত অবৈধ সম্পত্তি গোপনে হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য রয়েছে। ফলে তদন্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট চার ব্যক্তির বিদেশ গমন ঠেকানো জরুরি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- ইতালীয় প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ যাত্রা শুরু
- সংবিধান, গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনায় শফিকুর রহমান
- পেরুতে হলান্ডের নামে পাঁচ শতাধিক শিশুর নামকরণ
- গাজার ধ্বংস দেখে ‘ভালো লাগছে’ মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটসের
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়




