নাহিদ ইসলাম পদ ছাড়বেন মঙ্গলবার, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বুধবার

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:০১ ২৩ ফেব্রুয়ারী ২০২৫
নাহিদ ইসলাম মঙ্গলবার তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন এবং আগামী বুধবার নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। তরুণদের নেতৃত্বে নতুন দলটি জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করবে। এ তথ্য পাওয়া গেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করে।
জাতীয় নাগরিক কমিটির নেতারা জানায়, মার্চ মাসে রোজা শুরু হবে, তাই ফেব্রুয়ারির মধ্যে দলের আত্মপ্রকাশ করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে প্রায় ১ লাখ লোকের উপস্থিতি নিশ্চিত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।
দলের আত্মপ্রকাশের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে, এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরির কমিটি। এসব কমিটি নিয়মিতভাবে সভা করছে, এবং সর্বশেষ শুক্রবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে নাগরিক কমিটি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন চালিয়েছে, যার মধ্যে সাড়ে ৩ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে এবং তাদের মতামত যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যে জনমত জরিপ কর্মসূচি শুরু করেছি এবং লক্ষাধিক উপাত্ত পেয়েছি। আশা করছি, দলের আনুষ্ঠানিক যাত্রা আগামী সপ্তাহের শেষ দিকে শুরু হবে।’
দলের নাম এবং সাংগঠনিক কাঠামো এখনও চূড়ান্ত হয়নি, তবে শীর্ষ পদগুলো নিয়ে আলোচনা চলছে। নাহিদ ইসলাম আহ্বায়ক পদে চূড়ান্ত হলেও সদস্য সচিব পদ নিয়ে আখতার হোসেনের নাম প্রায় নিশ্চিত। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী, আলী আহসান জুনায়েদ, সামান্তা শারমিন, সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ।
আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে বলেছেন, “জাতীয় নাগরিক কমিটির গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, যা নতুন দলে যাতে না থাকে, সেজন্য আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে।”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন সংগঠন আজকালের মধ্যে ঘোষণা হতে পারে, যার কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান নামের আলোচনা চলছে।
নতুন দলের জন্য প্রস্তুতি চললেও গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




