জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা: কোন আসনে কে লড়তে পারেন?

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:০৬ ১২ ফেব্রুয়ারী ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতোমধ্যে এই দুটি সংগঠন বিভিন্ন এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন
জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মাঠপর্যায়ে প্রচারণা চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম।
নাগরিক কমিটির একাধিক সূত্র জানিয়েছে, সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে, আর মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী-৬ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়াও,
মুহাম্মদ হাসান আলী চট্টগ্রামে
মো. আব্দুল আহাদ দিনাজপুরে
আশরাফ উদ্দিন মাহদি ও মো. আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়
অনিক রায় সুনামগঞ্জে
মনিরা শারমিন নওগাঁয়
এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে
আতিক মুজাহিদ কুড়িগ্রামে
আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে
সারোয়ার তুষার নরসিংদীতে
মশিউর রহমান ঝালকাঠিতে
মো. নিজাম উদ্দিন নোয়াখালীতে
আলী আহসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মেসবাহ কামাল মুন্না খুলনায়, প্রীতম দাশ হবিগঞ্জে, আবু সাঈদ লিওন নীলফামারীতে, এবং নারীবিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দীনা রংপুরে তরুণ ও যুবসমাজকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।
তবে এখনো পর্যন্ত কোনো দলই তাদের পূর্ণাঙ্গ নাম ঘোষণা করেনি। চলতি মাসের শেষেই নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




