নতুন মামলায় সালমান, শম্ভু ও সাবেক আইজিপিসহ ৩ জনকে গ্রেপ্তার দেখানো হলো!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:২৫ ১২ ফেব্রুয়ারী ২০২৫
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
আজ বুধবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে হাজির করা হয় তাদের। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
জানা গেছে, আশুলিয়া থানার পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এক মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং অন্য মামলায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে জানতে চান, কোন মামলা? আইনজীবী জানান, আশুলিয়া থানার। তখন তিনি জানতে চান, শ্যোন অ্যারেস্ট? আইনজীবী হ্যাঁ সূচক উত্তর দিলে তিনি আইনজীবীর সঙ্গে আলোচনা করেন। অন্যদিকে, শম্ভুকেও তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে নীরব ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এদিন ডা. এনামুর রহমানকে দেখতে আদালতে এসেছিলেন তার ছেলে। তবে নিরাপত্তাজনিত কারণে পুলিশের নির্দেশে তাকে বের করে দেওয়া হয়।
শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত চলছে। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




