‘কোনো শয়তান যেন পালাতে না পারে’: স্বরাষ্ট্র উপদেষ্টা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:২৭ ১১ ফেব্রুয়ারী ২০২৫
দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, "কোনো শয়তান যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে পালাতে না পারে।"
সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আইন প্রয়োগ ও মানবাধিকার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
"আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে কোথাও দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে, গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছে, আইন-শৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
এই কর্মশালায় ঢাকা ও গাজীপুর মহানগরের পুলিশ কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর এবং জেলা প্রশাসকেরা অংশ নেন। পর্যায়ক্রমে দেশের সব মহানগর ও জেলা প্রশাসনকে এই কর্মশালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




