"নির্বাচন কখন হবে তা রাজনৈতিক দলগুলোর চাওয়ার ওপর নির্ভর করবে: প্রেস সচিব"!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:২০ ১১ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা, ১০ ফেব্রুয়ারি: ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা রাজনৈতিক দলগুলোর চাওয়ার ওপর নির্ভর করবে। তিনি জানান, প্রধান উপদেষ্টা আগেই দুটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন - একটি চলতি বছরের ডিসেম্বর এবং অন্যটি আগামী বছরের জুনে। তবে, রাজনৈতিক দলগুলোর চাওয়া অনুযায়ী নির্বাচন তারিখ চূড়ান্ত হবে।
সোমবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের তারিখ নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার ওপর। যদি দলগুলো একমত হয় যে, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, তবে তা বিবেচনায় নেওয়া হবে।"
এসময় উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। প্রেস সচিব আরও জানান, বিএনপি তাদের দাবি জানিয়ে বলেছে, তারা দ্রুত নির্বাচন চায় এবং নির্বাচনের জন্য ডিসেম্বরের তারিখই পছন্দ করে।
তিনি আরো বলেন, "এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে এবং ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হবে।"
প্রেস সচিব বইমেলায় সব্যসাচী স্টলের ঘটনায় বাংলা একাডেমির সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করেন এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়টির গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান।
এছাড়া, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া 'হয়রানি' মামলার প্রত্যাহারের বিষয়ে আলোচনার কথা জানান তিনি। মানবাধিকার লঙ্ঘন না হওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা সজাগ থাকার কথা জানিয়েছেন প্রেস সচিব।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক এবং বিএনপি স্থিতিশীলতার দিকে জোর দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




