দিল্লিকে সম্পর্ক আরও খারাপ না করার বার্তা দেবে ঢাকা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৫০ ১০ ফেব্রুয়ারী ২০২৫
ওমানের মাসকাটে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলন (আইওসি ২০২৫)। এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে তার।
বৈঠকে ভারতের বিভিন্ন কার্যকলাপ নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানো হবে। বিশেষ করে সীমান্ত উত্তেজনা, কূটনৈতিক মিশনে হামলা, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচার এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির বিষয়গুলো তুলে ধরা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ চায় পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকুক, তবে ভারতের সাম্প্রতিক কিছু কার্যক্রম নিয়ে উদ্বেগ রয়েছে। ঢাকার পক্ষ থেকে দিল্লিকে স্পষ্ট বার্তা দেওয়া হবে— সম্পর্ক যেন আরও খারাপের দিকে না যায়।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ এবং শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে আপত্তি জানানো হবে। এছাড়া, ভারতে আশ্রিত বাংলাদেশের পলাতক অপরাধীরা যেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়েও আহ্বান জানাবে ঢাকা।
এছাড়া, সফরের অংশ হিসেবে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসী কল্যাণসহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো আলোচনায় থাকবে।
সবমিলিয়ে, ওমানের আসন্ন সম্মেলন ও দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থান আরও সুসংহত করতে চায়। এখন দেখার বিষয়, এসব আলোচনায় কতটা ইতিবাচক সাড়া দেয় ভারত ও ওমান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




