কোকোর মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে: ডা. জাহিদ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:২৬ ২৭ জানুয়ারী ২০২৫
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি বলেন, এই মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।
রবিবার পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ কোকোর ক্রীড়াঙ্গনে অবদান উল্লেখ করে বলেন, তার সাংগঠনিক দক্ষতার কারণে বাংলাদেশের ক্রিকেট আজ সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। তিনি আরও বলেন, কোকোকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল, যা তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।
তিনি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকা ও দেশের প্রতি তার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, বিএনপির ইতিহাস গর্বের এবং তা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন, কিন্তু তাকে ধীরে ধীরে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি এর জন্য দায়ীদের বিচার দাবি করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর আবু নাছের শেখ ও শরফরাজ শরফু। আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




