• শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় সালমান এফ রহমান ফের রিমান্ডে!

হত্যা মামলায় সালমান এফ রহমান ফের রিমান্ডে!

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, মোর নিউজ
স্টাফ করেসপন্ডেন্ট, মোর নিউজ

প্রকাশিত: ০১:১৮ ২৭ জানুয়ারী ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম, সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ:
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরাও নির্বিচারে গুলি চালায়। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ভিকটিম মো. আমিন।

নিহত আমিনের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
 

বিজ্ঞাপন