ভোটার তালিকা হালনাগাদে ইসিকে সহায়তা করবে ইউএনডিপি!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৩৪ ১৯ জানুয়ারী ২০২৫
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে সোমবার থেকে। এ কার্যক্রমে নির্বাচন কমিশনকে (ইসি) প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ল্যাপটপ, স্ক্যানার এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে এ সহায়তা করা হচ্ছে।
রবিবার সকালে ইউএনডিপি এসব উপকরণ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রে গিয়ে ছবি তোলা, চোখের আইরিশ এবং দশ আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবে ইসি।
ইউএনডিপি দীর্ঘদিন ধরেই ইসিকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে আসছে। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিচ্ছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি তথ্য সাধারণীকরণ এবং কাস্টমাইজেশনের ক্ষেত্রেও তারা সহায়তা করবে। আমাদের কিছু উপকরণের ঘাটতি পূরণে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ এবং এসডিজির লক্ষ্যে তারা সহায়তা দিচ্ছে।”
ইসি জানিয়েছে, আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




