রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৭:০৬ ১৮ জানুয়ারী ২০২৫
বহুল আলোচিত ‘ছাগলকাণ্ডে’ জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে অস্ত্র মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই আদেশ দেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে স্ত্রীসহ গ্রেপ্তার হন মতিউর রহমান। ডিবি পুলিশ তার কাছ থেকে অবৈধ অস্ত্র এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তী সময়ে ভাটারা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
২০২৩ সালের কোরবানির ঈদে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে ১২ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান। এরপর থেকেই মতিউর রহমান ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপন, সম্পদ, এবং দুর্নীতি নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে।
দুদকের অনুসন্ধানে মতিউর রহমান ও তার পরিবারের নামে থাকা ঢাকার চারটি অ্যাপার্টমেন্ট, বহু জমি, ১১৬টি ব্যাংক হিসাবে জমাকৃত ১৩ কোটি ৪৪ লাখ টাকা এবং ২৩টি বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয় আদালত।
এছাড়াও মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ ও তার ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
দুদকের অনুসন্ধানে মতিউর রহমানের বান্ধবী ও এনবিআরের আরেক কর্মকর্তা আরজিনা খাতুনের বিরুদ্ধেও দুর্নীতি, মানি লন্ডারিং, এবং স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
‘ছাগলকাণ্ড’ থেকে শুরু হওয়া এই ঘটনায় মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদ অর্জন এবং দুর্নীতির চিত্র এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




