আজহারীর মাহফিল ঘিরে রেল বিভাগের ১৭ কোচ, ট্রাক চলাচল বন্ধ!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:১১ ১৮ জানুয়ারী ২০২৫
জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে লালমনিরহাটে মুসল্লিদের সুবিধার্থে রেল বিভাগ অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু করেছে। শনিবার সকালে রেল বিভাগের সহকারী সড়ক পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মাহফিল ঘিরে লালমনিরহাটসহ আশপাশের জেলাজুড়ে মুসল্লিদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাত থেকেই মাঠে অবস্থান নিয়েছেন ভক্তরা, আর তাদের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা টহল দিচ্ছেন।
আজহারী লালমনিরহাট পৌঁছে জোহরের নামাজের পর বয়ান পেশ করবেন বলে জানা গেছে। মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মো. রেনায়েল আলম রেল বিভাগের নতুন কোচ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি, রংপুর বিভাগের আট জেলা থেকে হাজার হাজার বাস লালমনিরহাট আসছে। আজহারীর মাহফিলকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে, যাতে কোনো দুর্ঘটনা এড়ানো যায়।
শুক্রবার রাতেই প্রায় ২ লাখ মানুষ মাহফিলের মূল মাঠে পৌঁছে গেছেন, এবং অনেকেই রাতের শীতে মাঠে চাদর ও কম্বল নিয়ে রাত্রিযাপন করেছেন। আয়োজক কমিটি ধারণা করছে, পুরো মাহফিলে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে। এজন্য পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে, আর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রয়েছে আনসার, পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং আয়োজকদের স্বেচ্ছাসেবকদের বিশাল বাহিনী।
মাহফিলের সফল আয়োজনের জন্য আয়োজকরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন মাহফিলের সভাপতি আব্দুল হাকিম। লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীসহ প্রায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




