সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে অন্তর্বর্তী সরকার: রিজওয়ানা হাসান!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:০৯ ১৫ জানুয়ারী ২০২৫
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এর আগে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রকাশ পায়। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন বসবে। এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটি চূড়ান্ত করা হবে।
এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, প্রত্যাশিত সংস্কার শেষ করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগতে পারে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কী-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আইন উপদেষ্টা বলেন, জুলাইয়ে সংগঠিত বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি আমরা। রায়ে অপরাধের সঙ্গে কোনো দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটার আলোকে বহু সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাবো।
তবে তিনি জানান, কোনো দলকে আগে থেকে নিষিদ্ধ করবে না অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




