দেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ খালেদা জিয়া!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:৪৭ ১০ জানুয়ারী ২০২৫
খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, "আমি নির্দ্বিধায় বলতে পারি, খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ।" সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
শফিক রেহমান তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "শেখ হাসিনা দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। শুধু শেখ হাসিনাই নয়, তার পরিবারের সকলেই ঘৃণিত।" দুই নেত্রীর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তুলে ধরে তিনি বলেন, "হাসিনা একটানা ১৫ বছর ভুয়া নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে থাকার পরেও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, অন্যদিকে খালেদা জিয়া প্রকাশ্যে একটি রাজকীয় বিমানে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন।"
শফিক রেহমান আরও জানান, "শেখ হাসিনাকে বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে একটাও মানুষ ছিল না, কিন্তু খালেদা জিয়াকে বিদায় জানাতে তার বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত জনতার ঢল নামে, রাজধানীর প্রায় সব জায়গায় ট্রাফিক জ্যাম হয়ে যায়।"
তিনি দাবি করেন, "শেখ হাসিনা আমেরিকাতেও যেতে পারবেন না। সম্প্রতি তার বোন রেহানা, এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত চলছে। টিউলিপ সেখানে ক্ষমতাশীল লেবার পার্টি সদস্য। তার খালা হাসিনার সহযোগিতায় তিনি বিভিন্ন অপকর্ম ও দুর্নীতিতে যুক্ত হয়েছেন।"
এ সময় শফিক রেহমান তার বক্তৃতায় শেখ পরিবারের দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে অভিযোগ করে বলেন, "শেখ পরিবারের দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, ইউরোপ এবং ব্রিটেন পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




