উপদেষ্টা নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির-আরজে কিবরিয়া


প্রকাশিত: ০৭:৩৬ ১৩ নভেম্বর ২০২৪
সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে।
এর শুরুটা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ সই করা একটি ছবি নিয়ে।
যে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে দাবি করেন নাহিদ। একইসঙ্গে এসব বানোয়াট তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানেও নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ।
শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে। নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয়।
এই বিষয়টি নিয়ে যখন একশ্রেণির মানুষ নাহিদকে বিতর্কিত করার চেষ্টা করছেন তখন তার পাশে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মীসহ শোবিজাঙ্গনের তারকারা।
গত মঙ্গলবার রাত থেকে ‘উই আর নাহিদ’ (আমরাই নাহিদ) হ্যাশট্যাগে ছেয়ে গেছে স্যোসাল মিডিয়া। লাল ব্যাকগ্রাউন্ডের উপর #WeAreNahid লিখে নাহিদ ইসলামের পাশে থাকার বার্তা দিচ্ছেন তারা।
নাহিদকে সমর্থন করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনের সময় নাহিদের ওপর নির্যাতনের দুটি স্থিরচিত্র তুলে ধরে ফেসবুকে লিখেছেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশের অবস্থা এমনই। যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে: রক্তপাত, গুম, খুন এবং আরও অনেক কিছু। হাসিনার শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই ভয়াবহ পরিণতি ঘটবে।’
হাসনাত আবদুল্লাহর সেই পোস্টকে শেয়ার দিয়ে অভিনেতা সালমান মুক্তাদির লিখেন, ‘এই যে যা ইচ্ছা তাই বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সব শেয়ার করতে পারছো! প্রশ্ন করতে পারছো। এটা ভুলে যেও না। জীবন এর আগে কোনো দিন তা পার নাই। এই প্রথম পারছো ভুলে যেও না।’
তিনি আরও লেখেন, ‘অভিযোগ কর, অবশ্যই করবে। কেন করবে না। কিন্তু তুমি এই বিপ্লবকে কোনো দিন ইগনোর করতে পারবে না। অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে আমি নাহিদকে চিনিও না, জানিও না। কিন্তু আমি খুব ভালো করে জানি আমি অথবা আমরা কয়েক শ মানুষ এখনও বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকত না এখন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’
নাহিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় আরজে ও উপস্থাপক গোলাম কিবরিয়া সরকার। ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে তিনি ফেসবুকে লিখেছেন, এই ছেলেরা গুলির মুখে বুক পেতে দাঁড়িয়েছিল বলে আজকে এত সাহস নিয়ে ‘সব শালারা বাটপার’ বলতে পারেন মিছিলে, সোশ্যাল মিডিয়াতে। যা ইচ্ছা তাই লিখতে পারেন কমেন্ট সেকশনে।
‘এই নাহিদরাই আমাদের রিয়েল হিরো। সৈরাচারের মায়াজালে ভরা এই দেশ এত সহজে বদলাবে না জেনেও এরা নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। হিসাব নিকাশের সময় এখনো আসেনি। এদের কাজ করতে দেন।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




