পোশাক শ্রমিকদের বিক্ষোভে কচুক্ষেত এলাকায় রণক্ষেত্র


প্রকাশিত: ০২:১৩ ৩১ অক্টোবর ২০২৪
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় গার্মেন্টসকর্মীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।
জানা যায়, চাকুরিচ্যুতি ও স্থানীয় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সকাল ৮টার দিকে হাজারো গার্মেন্টসকর্মী মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকার সড়কে অবস্থান নেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে এলে পোশাক শ্রমিকদের আন্দোলন থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভাঙচুর শুরু করেন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।
সংঘর্ষে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। একপর্যায়ে পোশাকশ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার প্রায় এক ঘণ্টা চলে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘাতের ফলে ওই এলাকায় যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টার জন্য বিঘ্নিত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




