ব্রিকসে বাংলাদেশকে বৃহত্তর ভূমিকায় সমর্থন করছেন রাশিয়া


প্রকাশিত: ১২:১৬ ২৬ অক্টোবর ২০২৪
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন রাশিয়ান পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই এ রিয়াবকভ। তিনি ব্রিকস প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে হওয়া দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেন পররাষ্ট্র উপমন্ত্রী। শুক্রবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জোটের ভবিষ্যৎ সম্প্রসারণের সময় রাশিয়া সরকার বাংলাদেশকে বৃহত্তর ভূমিকায় সমর্থন করবে বলে আশ্বাস দেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার দিকে মনোনিবেশ করেন তারা।
আলোচনায় রাশিয়ার মস্কোতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে দু’দেশের মধ্যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।
ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য পররাষ্ট্র উপমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব। পাশাপাশি ব্রিকস প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।
বহুপাক্ষিকতায় দৃঢ় বিশ্বাস এবং একটি বহুমুখী ও নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থার জন্য বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে রিয়াবকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্সির অধীনে ব্রিকস ঘোষণায় (কাজান ঘোষণা) উন্নয়নশীল দেশগুলোর জন্য বাস্তব ও ফলাফলমুখী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হবে।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) পূর্ণাঙ্গ সদস্য হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেন এবং সহযোগিতার অব্যাহত আশ্বাস দেন তিনি।
বৈঠকে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের সিডিএ ফয়সাল আহমেদসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ নিয়মভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার, অভিবাসীদের অধিকার, জলবায়ু ন্যায়বিচার, ঋণ স্থায়ীত্ব, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শৃঙ্খলার বিষয়ে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর জোরদার করতে ব্লকে অবদান রাখার অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ গাজায় গণহত্যা বন্ধের আহ্বানও জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




