ফ্যাসিস্ট সরকারের দোসর মেইনস্ট্রিম মিডিয়া; মাহমুদুর রহমান


প্রকাশিত: ০৩:০০ ১০ অক্টোবর ২০২৪
মেইনস্ট্রিম মিডিয়া ফ্যাসিস্ট সরকারের দোসর বলে অ্যাখ্যা দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, "আপনারা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করেছেন। এবারের বিপ্লব সোশ্যাল মিডিয়ার বিপ্লব। কারণ মেইনস্ট্রিম মিডিয়া সরকারের দালাল। তারা আন্দোলনের সময় কোনো ভূমিকা রাখেনি। এরা কোনো না কোনোভাবে সরকারের দালাল। দুঃখজনক হলেও ভারতের হিন্দুত্ববাদের প্রধান দালাল এই মিডিয়া। তাদের বিরূদ্ধেও এ বিপ্লব সফল হয়েছে।

এছাড়া তিনি বলেন, "২টি বিষয়ের জন্য আমরা এ লড়াই করেছি। একটা হলো ফ্যাসিবাদী সরকারের পতন। যেটাতে আমরা সফল হয়েছি। আর দ্বিতীয়টি হলো ভারতের আধিপত্যের বিরূদ্ধে সংগ্রাম। এটি থেকে আমরা মুক্তি পাইনি। ১৬ বছরের স্বৈরাচার আওয়ামী সরকারের মদদে ভারতের হিন্দুত্ববাদ এদেশে প্রতিষ্ঠিত হয়েছিলো। যদিও এদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। এখন নতুন বাংলাদেশে আবার একবার সুযোগ হয়েছে ভারতের হিন্দুত্ববাদকে চিরতরে মুছে ফেলার। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা অব্যাহত রাখতে হবে। স্বৈরাচার সরকারের অপকর্ম বারবার মেইনস্টিম ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম. আব্দুল্লাহ, এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটসহ শতাধিক শিক্ষার্থী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




