ইবির নতুন উপাচার্য ড. নকীব এম নসরুল্লাহ


প্রকাশিত: ০৫:২৫ ২৩ সেপ্টেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ডীন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তাকে আগামী ৪ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। উপাচার্য পদ শূন্য হওয়ার ৪৫ দিন পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে সূত্রে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। তিনি চার বছর প্রদত্ত দায়িত্ব পালন করবেন। উপযুক্ত পদের জন্য আগের পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগ থেকে ১৯৮৯ সালে এমএলবি এবং ১৯৯০ সালে এলএলএম সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনে পিএইচডি ও একই বিশ্ববিদ্যালয় থেকে আইনে এমফিল ও ডিপ্লোমা ইন ফাউন্ডেশন ইন লার্নিং অ্যান্ড টিচিং সম্পন্ন করেন। এছাড়াও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে এমএলএম, ভারতের নালসার আইন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক মানবিক আইনে ডিপ্লোমা করেন।
এছাড়া তার কর্মজীবনে দেশ ও বিদেশে অর্জিত একাডেমিক অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ আইন, মানবাধিকার ও উন্নয়ন ইস্যু, আন্তর্জাতিক অপরাধ আইন ও বিচার, মানবিক সহায়তা ও যুদ্ধের সুরক্ষা ভিকটিম, উদ্বাস্তু, অভিবাসী ও সংখ্যালঘু এবং জাতীয় ব্যবসায়িক আইন, ইসলামিক আইন ও সামাজিক অধ্যয়নসহ আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর তার একাডেমিক অভিজ্ঞতা রয়েছে।
তিনি জাতীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কিত জার্নাল ও বইগুলোতে ৩৫টিরও বেশি গবেষণা নিবন্ধ ও বইয়ের অধ্যায় রচনায় অবদান রেখেছেন।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। এরপর থেকে ৩টি পদ শূন্য ছিল। নতুন উপাচার্য নিয়োগের পর উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ এখনও শূন্য আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




