মেট্রোরেলের বর্তমানের আয় আগের আয়ের সঙ্গে তুলনা যুক্তিসংগত নয়


প্রকাশিত: ০৪:২৮ ২৩ সেপ্টেম্বর ২০২৪
বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল চালুর প্রাথমিক পর্যায়ের আয়ের সঙ্গে বর্তমান আয়ের তুলনা করা যুক্তিসংগত নয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সম্প্রতি মেট্রোরেলের ১৮ দিনের আয়ের সঙ্গে এর প্রথম ছয় মাসের আয়ের তুলনা করে বিভিন্ন পোস্ট ও গ্রাফিকস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে ২২ সেপ্টেম্বর ডিএমটিসিএল-এর কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর বলেন, শুরুতে যাত্রীরা বাংলাদেশে এই প্রথম এ ধরনের পরিষেবা ব্যবহার করতে শুরু করেছিলেন এবং এতে অভ্যস্তও ছিলেন না। তখন মেট্রোরেল অল্প সময়ের জন্য চালু থাকতো। এ ছাড়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত দূরত্বে চলাচল করতো।
তিনি বলেন, মেট্রোরেল এখন আরও বেশি যাত্রী নিয়ে পূর্ণ সক্ষমতায় চলছে। সার্ভিসটি এখন সময় ও দূরত্ব উভয় ক্ষেত্রেই বেড়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩ লাখ যাত্রী মেট্রো ব্যবহার করছেন, যা থেকে গড়ে এক কোটি টাকারও বেশি আয় হচ্ছে। এ পরিমাণ ক্রমেই বাড়ছে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ১৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে চলতি মাসের (১৮ সেপ্টেম্বর পর্যন্ত) আয় প্রকাশ করার পর এ তুলনাটি সবার নজর কাড়ে। তিনি বলেন, চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আমাদের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা।
এর আগে মেট্রোরেলের প্রথম ছয় মাসের মোট আয় সংসদে উপস্থাপন করেছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গত ৪ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলের আয় সম্পর্কে বলেছিলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মেট্রোরেলের মোট আয় ছিল ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।
দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হয়েছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর। শুরুতে মেট্রোরেল চার ঘণ্টার জন্য উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়। পরের বছরের ৫ এপ্রিল সেটা বাড়িয়ে ছয় ঘণ্টা করা হয় (সকাল ৮টা থেকে দুপুর ২টা)।
পরে ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হয়। তখন চলাচলের সময়ও বাড়িয়ে সাড়ে ১৩ ঘণ্টা করা হয়। চলাচলের সময় সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ পর্যন্ত করা হয়। বর্তমানে মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিয়মিত চলাচল করছে।
মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর, বিশেষ করে মতিঝিল ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায়গুলো মেট্রো ট্রেন কাভারেজে চলে আসায় যাত্রী ব্যাপকভাবে বাড়তে থাকে। সেইসঙ্গে কর্তৃপক্ষের আয়ও বাড়ে। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে সচিবালয়ের ভাড়া ৯০ টাকা, আর মতিঝিলের ভাড়া ১০০ টাকা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




