পুরান ঢাকায় ‘বিএনপি নেতার নেতৃত্বে’ ব্যবসায়ীদের ওপর হামলা


প্রকাশিত: ০৭:১৯ ১১ সেপ্টেম্বর ২০২৪
চাঁদাবাজিকে কেন্দ্র করে পুরান ঢাকার ইসলামপুরের বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতিসহ ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা রয়েছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। ঘটনাকে কেন্দ্র বিএনপি নেতাকর্মীদের সাথে পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা।
এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (বুধবার) বিকেল ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়। পৌনে ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
জানা যায়, গতকাল বিক্রমপুর গার্ডেন সিটির সভাপতি বাবুল হোসেন বাবুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর জের ধরে আজ ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। পরবর্তীতে বিক্রমপুর গার্ডেন সিটিতে বিএনপির ২শ নেতাকর্মী মার্কেটে প্রবেশ করে হামলা চালায়। এরই জের ধরে পাটুয়াটুলি, ইসলামপুর ও সদরঘাট এলাকার ব্যবসায়ীরা রাস্তায় নামেন।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, আমাদের মার্কেটের সভাপতি বাবু ভাইয়ের ওপর হামলার পর বিএনপির দুই শতাধিক লোক আমাদের মার্কেটে এসে হামলা চালায়। এদের হাতে ছুড়ি, রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। এরা সদরঘাট থেকে টোকাইদের নিয়ে আমাদের ওপর হামলা চালায়। বিএনপি নেতা সোহরাব হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, নূর ইসলামসহ কারা যেন মার্কেট কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে মারধর করেন। এরা হয়তো ছাত্রদল বা কিছু করে। এ ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। আশা করি সব ঠিক হয়ে যাবে। ঘটনায় যারা জড়িত আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো। বর্তমানে আমাদের হেফাজতে তিন জন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




