ডিজির বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা, ফায়ার ফাইটার গ্রেপ্তার


প্রকাশিত: ০৩:০১ ১১ সেপ্টেম্বর ২০২৪
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে আন্দোলনের চেষ্টা করায় আব্দুল হান্নান নামে এক ফায়ার ফাইটারকে তুলে নেওয়ার অভিযোগ করেছে পরিবার।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ফেরার পথে ফায়ার ফাইটার আব্দুল হান্নানকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়া হয়।
এদিকে, ডিবি থেকে নিশ্চিত করা হয়েছে, সুনির্দিষ্ট মামলায় আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে দুই সন্তানকে নিয়ে স্বামীর খোঁজে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন হান্নানের স্ত্রী ফাতেমা খন্দকার নওরিন।
তিনি বলেন, আমার স্বামী আব্দুল হান্নান গতকাল ফায়ার সার্ভিসের সদর দপ্তরে এসেছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না। গত রাত ১১টার দিকে হান্নান আমাকে ফোন করে জানিয়েছে, আমি ডিবিতে আছি। আগামীকাল (বুধবার) ১১টার দিকে এসে আমাকে নিয়ে যাও। কিন্তু আজ ডিবিতে আসার পর জানায় তারা কেউ হান্নানকে আটক করেনি। হান্নানের অপরাধ সে ফায়ারের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিনের ২০০ কোটি টাকা দুর্নীতির প্রতিবাদ করেছে।
নওরিন আরও বলেন, আমি এই ডিজির পদত্যাগ দাবি করছি। আমার ছোট দুইটা বাচ্চা আছে। আমি এখন কী করব।

তিনি দাবি করেন, তার স্বামীকে গুম করা হয়েছে। কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
নিখোঁজ ফায়ার ফাইটারের স্ত্রী নওরিন আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার স্বামীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। পরে আবার আমার স্বামীকে বলেছে, সদর দপ্তরে এসে আবেদন দিতে। তাকে সদর দপ্তর থেকে বের হওয়ার পর ডিবি পরিচয়ে তুলে নিয়েছে। এখন পর্যন্ত আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না।
এদিকে ফায়ার ফাইটার আব্দুল হান্নানের স্ত্রীর সঙ্গে সহকর্মীর সন্ধানে ডিবি কার্যালয়ের সামনে এসেছেন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক রেজায়ে রাব্বি। তিনি বলেন, ১৩ বছর আগে আমি ও নিখোঁজ হান্নান ফায়ার সার্ভিসে যোগ দিই। সে আমার ব্যাচমেট।
রাব্বি নিজেও হয়রানির শিকার দাবি করে বলেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দুই ভাই আনিস ও সালাউদ্দিন সারা দেশে ঘুরে ঘুরে বদলি ও টেন্ডার বাণিজ্য এবং মালামাল কেনায় নানা অনিয়ম করে আসছে। এই সিন্ডিকেটকে টাকা না দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বারবার বদলি করা হয়। টাকা না দেওয়ায় আমাকে গত দুই বছর ১০ মাসের মধ্যে পাঁচ বার বদলি করা হয়। এমন হয়রানির বিরুদ্ধে প্রতিকার চেয়ে পাইনি। পরবর্তীতে মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন দিলে আমাকে হয়রানি না করার নির্দেশ দেন। কিন্তু সেটিও মানা হয়নি। আমি হয়রানি বন্ধে আদালতেও রিট করেছি। এই রিট চলমান রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক মোরনিউজকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




