চবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন ও রিয়াদ


প্রকাশিত: ১১:৩৮ ২৯ অক্টোবর ২০২৫
‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ইমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন।
মঙ্গলবার ২৮-এ অক্টোবর রাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চবি শাখার নতুন কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বে যারা এসেছেন তারা হলেন, সভাপতি ইসমাইল হোসেন ইমন (আই. এইচ. ইমন), সহ-সভাপতি মোনেম শাহরিয়ার শাওন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ ওয়াসী, সহ-সাংগঠনিক সম্পাদক কারিশমা ইরিন,
অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ইকরা, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম, উপ-দপ্তর সম্পাদক সানজিদা আফরোজ, প্রশিক্ষণ সম্পাদক নুসরাত সুলতানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাঈম মিজি, প্রচার সম্পাদক মো. মাহফুজ রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শাকিব, সম্পাদকীয় পর্ষদ সদস্য ইমরান নাজির ও আব্দুল্লাহ আল নাঈম, কার্যনির্বাহী সদস্য রিতু আক্তার ও মোহাম্মদ আবরার আহাদ রাফি।
নব মনোনীত সভাপতি পূর্বে শাখার উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চবি শাখার নতুন সভাপতি ইসমাইল হোসেন ইমন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর দরবারে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদের চিন্তার স্বাধীনতা ও কলমের শক্তি দিয়েছেন। দায়িত্ব একটি গুরুভার, একটি পরীক্ষা ও একটি আমানত। সে গুরুভার যেন বইতে পারি, পরীক্ষায় যেন সফলভাবে কৃতকার্য হতে পারি এবং আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারি-সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য।’
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার নবাগত সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ উদ্দিন বলেন, ‘চবি শাখার লেখক ফোরামের নবাগত সাধারণ সম্পাদক হিসেবে আমাদের ক্যাম্পাসকে বুদ্ধিবৃত্তিক চর্চার এক প্রাণবন্ত কেন্দ্রে পরিণত করাই আমার লক্ষ্য। আমাদের লেখনীর মাধ্যম হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমি চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে ক্যাম্পাসে মুক্তচিন্তা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে তার চিন্তার স্বাধীনতা প্রকাশ করতে পারে আর লেখক ফোরাম হোক তাদের এ পথের সহযাত্রী।’
উল্লেখ্য ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ -এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ প্রদান, জাতীয় পত্রিকায় তাদের লেখা প্রকাশে সহায়তা করা এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে এই সংগঠন।
বাংলাদেশের তরুণ লেখকদের মধ্যে এটি সবচেয়ে বড় ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, এরই অংশ হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বিজ্ঞাপন
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- ইতালীয় প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ যাত্রা শুরু
- সংবিধান, গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনায় শফিকুর রহমান
- পেরুতে হলান্ডের নামে পাঁচ শতাধিক শিশুর নামকরণ
- গাজার ধ্বংস দেখে ‘ভালো লাগছে’ মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটসের
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়