ভাইফোঁটা: ভালোবাসা, আশীর্বাদ ও ঐতিহ্যের চিরন্তন বন্ধন


প্রকাশিত: ০১:২৯ ২৩ অক্টোবর ২০২৫
আজ শুভ ভাইফোঁটা—ভাইবোনের চিরন্তন সম্পর্ক, ভালোবাসা ও আশীর্বাদের এক অনন্য উৎসব। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে।
প্রথা অনুযায়ী, বোন প্রথমে ভাইয়ের কপালে ফোঁটা দেয়, মাথায় রাখে ধান ও দুর্বা ঘাসের শীষ। শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঘরবাড়ি। এরপর বোন ভাইকে আশীর্বাদ বা প্রণাম জানায়—যে বড়, সে আশীর্বাদ করে; ছোট হলে প্রণাম করে। পরে বোন ভাইয়ের মুখে মিষ্টি তুলে দেয় এবং ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার প্রদান করে। ভাইও নিজের সাধ্য অনুযায়ী বোনকে উপহার দেয়।
ধর্মীয় বিশ্বাসে বলা হয়—কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা তার ভাই যমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আশীর্বাদ পেয়েছিলেন। সেই থেকেই এই দিনটি পরিচিত ‘যম দ্বিতীয়া’ নামে। পুরাণ মতে, যিনি এই দিনে যমুনায় স্নান করে যমরাজ ও দেবী যমুনার পূজা করেন, তার অকালমৃত্যু হয় না এবং জীবনের কষ্ট দূর হয়।
যমুনাকে সূর্যকন্যা ও দেবীস্বরূপা হিসেবে মানা হয়, যিনি সকল দুঃখ ও দারিদ্র্য দূর করেন। তাই এই দিনে যমুনা ও যমরাজের আরাধনা বিশেষ তাৎপর্যপূর্ণ।
তবে ধর্মীয় আচার ছাড়াও ভাইফোঁটা আজ এক সাংস্কৃতিক উৎসব, যেখানে ভালোবাসা, যত্ন ও পারিবারিক বন্ধনের উষ্ণতা ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে।
ভাই-বোনের হাসি, মিষ্টির ঘ্রাণ আর আশীর্বাদের ছোঁয়ায় ভরে ওঠে দিনটি।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান