চাটমোহরের নাট্যজন দুলাল শিল্পকলা একাডেমির সদস্য মনোনীত


প্রকাশিত: ১২:২৩ ২৯ অক্টোবর ২০২৪
পাবনার চাটমোহর উপজেলার বিশিষ্ট গণনাট্যকার, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন।

গত ১৭ অক্টোবর সাংস্কৃতিক মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে সরকার তিন বছর মেয়াদী ২৬ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করেছে। রাজশাহী বিভাগ থেকে একমাত্র আসাদুজ্জামান দুলাল এ পরিষদে স্থান পেয়েছেন।

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন দশক ধরে নাট্যচর্চায় নিবেদিত প্রাণ আসাদুজ্জামান দুলাল নিজেই নাটক রচনা, নির্দেশনা এবং অভিনয় করে আসছেন। মামুনুর রশীদের মুক্তনাটকের সাথে জড়িত ছিলেন। সমন্বয় থিয়েটার নামের একটি স্থানীয় নাট্যদলের কর্নধার দুলালের বেশ কয়েকটি নাটক পরিবেশিত হয়েছে। ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তিনি তার নাট্যদল নিয়ে নাটক প্রদর্শন করেছেন। শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক জাবি’র নাট্যতত্ব বিভাগের প্রধান অধ্যাপক জামিল আহমেদ চাটমোহরে এসে মাটিতে বসে দুলালের গণনাটক দেখেছেন।

চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা মরহুম কেরামত আলী মাস্টারের ছেলে আসাদুজ্জামান দুলাল। তার পিতাও শিক্ষকতার পাশাপাশি মঞ্চনাটকে অভিনয় করতেন। চাটমোহরে মুক্তনাটক, পথনাটক আর মঞ্চ নাটকের রুপকার দুলাল।
শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় উচ্ছসিত চাটমোহরবাসী। অনেকেই দুলালকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
চাটমোহরের বাসিন্দা তার এক সময়ের সতীর্থ অভিনেতা, নাট্যকার, পরিচালক বৃন্দাবন দাস, তার স্ত্রী অভিনেত্রী শাহনাজ খুশি, সংবাদকর্মী ও এক সময়ে নাট্য সহকর্মী আব্দুল মান্নান পলাশ, রাজিউর রহমান রুমী তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।
চিত্রগৃহ চাটমোহরের পরিচালক জেমান আসাদ বলেন, ‘যে মানুষটা নাটকের জন্য সারাজীবন নিংড়ে দিয়েছেন। জীবিত থাকা অবস্থায় এ সম্মান তার প্রাপ্য ছিলো। আমরা আশা করছি, চাটমোহরের মাটির উর্বরতায় নাটকের সোনালী ফসল ফলানো আসাদুজ্জামান দুলাল এবার দেশের শিল্পকলা বিকাশে আলোকিত ভূমিকা রাখবেন।’
দুলালের এক সময়ে নাট্য সহকর্মী ও সংবাদকর্মী আব্দুল মান্নান পলাশ বলেন, ‘এটি আমাদের জন্য গৌরবের। দুলাল চাইলে অনেক বছর আগেই ঢাকায় গিয়ে একজন বড় নাট্যকার পরিচালক হতে পারতেন। কিন্তু চাটমোহরের মাটি তিনি ছাড়েননি। গণনাটক, পথনাটক ফেলে নিজের স্বার্থে বড় হতে চাননি। নিরবে নিভৃতে মানুষের জন্য নাটক করে গেছেন। এমন মানুষ পাওয়াটাও গর্বের। তার এমন প্রাপ্তিতে আমরা উচ্ছসিত।’
পিতার কোলে বসে নাটক দেখা আসাদুজ্জামান দুলাল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি অতি সাধারণ একজন ছা পোষা মানুষ। শুধুমাত্র চাটমোহরকে ভালবেসে একটি নির্দিষ্ট জায়গায় থেকে থিয়েটার করে যাচ্ছি। তবে সেটি থিয়েটার হচ্ছে কিনা বলতে পারছি না। ১৯৮৫ সাল থেকে লেগে আছি থিয়েটারের সাথে। যারা আমাকে শিল্পকলা একাডেমিতে স্থান দিয়েছেন পছন্দ করেছেন, আমি তার যোগ্য কিনা জানিনা। চেষ্টা থাকবে ভাল কিছু করার। তাদের সম্মান রাখার চেষ্টা করবো।’
বিজ্ঞাপন
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- ইতালীয় প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ যাত্রা শুরু
- সংবিধান, গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনায় শফিকুর রহমান
- পেরুতে হলান্ডের নামে পাঁচ শতাধিক শিশুর নামকরণ
- গাজার ধ্বংস দেখে ‘ভালো লাগছে’ মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটসের
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়