টাঙ্গাইলের বাসাইলে মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা


প্রকাশিত: ০৫:০৫ ২৮ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের বাসাইলে বিলের শত শত একর জমিতে ফুটে থাকা শাপলা মুগ্ধতা ছড়াচ্ছে প্রকৃতিপ্রেমীদের। লাল শাপলার ফুল ফুটে তাই খ্যাতি পাচ্ছে লাল শাপলার বিল নামে। রোদের তাপে নুইয়ে পড়ে বলে ভোরের সূর্য উঠার আগেই লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন নানা প্রান্তের মানুষ। তবে বিলে নৌকা না থাকায় দর্শনার্থীদের নানা ভোগান্তি পোহাতে হয়।
ফুটে থাকা কাঁশফুল জানান দিচ্ছে প্রকৃতিতে বর্ষা শেষে শরতের আগমন। তবুও বর্ষার স্নিগ্ধতার রেশ প্রকৃতিতে এখনো রয়েছে। খালে-বিলের থৈ থৈ জলে ফুটে আছে শাপলা। শরতের সকালে হালকা কুয়াশায় সূর্যের কিরণ পড়ে শাপলার সবুজ পাতা আর লাল পাপড়িতে জমে থাকা শিশির মুক্তার মতো চিকমিক করছে। এমন অপূর্ব নান্দনিক ক্ষণের সাক্ষী হতে ছুটে এসেছেন টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের নিতু খান ও মিম হাসান।
নিতু খান বলেন, ‘টাঙ্গাইল শহর থেকে ভোর সকালে বান্ধবীদের সঙ্গে নিয়ে শাপলা বিলে এসেছি। এসে খুবই ভালো লাগছে। আমাদের টাঙ্গাইলেও এত সুন্দর শাপলা বিল আছে, জানতাম না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন জায়গার শাপলা ঝিলের ছবি ও ভিডিও দেখি। আমাদের টাঙ্গাইলে যে এত সুন্দর শাপলা বিল আছে, সেটা না দেখলে বিশ্বাস করতাম না।’
মিম হাসান বলেন, ‘বান্ধবীদের এখানে আসতে দেখেছি। তাই নিজেকে আর সামলাতে পারলাম না। সকালে ভাইকে নিয়ে ঘুরতে চলে এসেছি। এসে ছবি উঠলাম। খুবই ভালো লাগল। চারিদিকে শুধু লাল শাপলা। এ এক অপরূপ সৌন্দর্য। শাপলা ফুলের মায়ায় মন আটকে গেছে।’
তবে শুধু লাল শাপলাই নয়, এরই মাঝে নান্দনিক হয়ে ধরা দিচ্ছে সাদা শাপলা। সবুজ পাতার ফাঁকে মাথা উঁচু করে ভেসে বেড়াচ্ছে ব্যাঙ, বাতাসে চঞ্চল ফড়িংয়ের উড়াউড়ি। প্রকৃতির এসব সহচরী দর্শনার্থীদের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহু গুণ। তাই সদ্য খ্যাতি পাওয়া লাল শাপলার বিলে দিন দিন দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে।
স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছেন সাব্বির হোসেন। তিনি বলেন, “অনেক দিন ধরে ইচ্ছে ছিল লাল শাপলার সঙ্গে ছবি তুলবো। আজ ইচ্ছেটাকে পূর্ণতা দিলাম। ভোর বেলায় লাল শাপলাগুলো মাথা উচু করে দাঁড়িয়ে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। লাল শাপলার রাজত্ব মনকে প্রফুল্ল করে তুলেছে।”
কলেজপড়ুয়া শিক্ষার্থী ফাহিমা খাতুন বলেন, “এত লাল শাপলা আমি কখনো দেখি নাই। আমি বান্ধবীদের সঙ্গে এসেছি। হাজার হাজার লাল শাপলা ফুল ফুটেছে। প্রকৃতি যেন অন্যরকম সাজে সেজেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। কাঁদা পাড়িয়ে ছবি তুলতে যেতে হয়। এখানে যদি নৌকার ব্যবস্থা থাকত তাহলে আরও দর্শনার্থীদের ভিড় হবে।”
তবে কেবল সৌন্দর্য উপভোগই নয়, এই লাল শাপলা হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎসও। এখান থেকে প্রতিদিন আহরণ করা হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকার শালুক। শাপলা আহরণকারী মাজেদা বেগম বলেন, ‘পানি এলে এই শাপলা তুলে বিক্রি করি। কয়েক দিন ভালোই সংসার চালাই। পানি যে কয়েক দিন আছে, ভালো টাকা কামাই করতে পারব।’
আগামী মৌসুমে নৌকাসহ পর্যটন উপযোগী পরিবেশ তৈরি করা গেলে এই শাপলা বিলকে কেন্দ্র করে তৈরি হতে পারে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী