আগামী সপ্তাহে জাতিসংঘ কারিগরি সহযোগী দল আসছে


প্রকাশিত: ০৪:০৬ ১৫ আগস্ট ২০২৪
ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য আগামী সপ্তাহে কয়েকজন জাতিসংঘ কারিগরি সহযোগী ঢাকায় আসবে। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
আবাসিক সমন্বয়ক বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। ড. ইউনূস এবং জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান ভলকার টুর্কের মধ্যে গতকাল আলোচনা হয়েছে এবং তারা জাতিসংঘের নেতৃত্বে একটি দল কাজ করবে এ বিষয়ে সম্মত হয়েছে। কয়েকজন জাতিসংঘ কারিগরি সহযোগী আগামী সপ্তাহে এসে পৌঁছাবে এবং তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তবে কী কাজ করবে এবং কাজের পরিধি কী হবে সেটি নিয়ে দুইপক্ষকে সম্মত হতে হবে।
গোয়েন লুইস বলেন, তারা বাংলাদেশে আসার জন্য টিকিট কেটে ফেলেছে এবং আগামী সপ্তাহে আসবে। তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে এখনো কাজ চলছে। কিন্তু আমরা কাজ করতে তৈরি আছি।
কারিগরি দলের টার্মস অব রেফারেন্সের বিষয়ে তিনি বলেন, এটি এখনো প্রস্তুত হয়নি এবং এটি নিয়ে কাজ চলছে। এটি নির্ভর করবে বাংলাদেশের সরকার কী চায় এবং কী ধরনের টেকনিক্যাল সহায়তার প্রয়োজন হবে। কাজেই জটিল কিছু বিষয় এখানে রয়েছে। এটি আগামী কয়েক সপ্তাহ ধরে হবে এবং এটি খুব দ্রুত হবে। তারপরে সিনিয়র যে দলটি আসবে, তারা সিদ্ধান্ত নেবে।
গোয়েন লুইস বলেন, তারা জেনেভা থেকে আসবে। বাংলাদেশে যারা রয়েছে তারা এক্সটার্নাল দল হিসাবে কাজ করবে। যখন সরকারের সঙ্গে তার কাজ করা কাঠামোর বিষয়টি চূড়ান্ত হবে, তখন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে কাজে নেতৃত্ব দেবেন। তারা স্বাধীনভাবে কাজ করবে।
আবাসিক সমন্বয়ক বলেন, সামনের দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার যে অগ্রাধিকারগুলো নির্ধারণ করবে সেটিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আমরা সম্মত হয়েছি। আমরা যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি সেগুলো হচ্ছে বাংলাদেশের যুব সম্প্রদায়কে মানবাধিকার সম্প্রসারণে সহায়তা করা এবং তদন্ত কাজে সহায়তা করা যেটিতে ড. ইউনুস গত সন্ধ্যায় একমত হয়েছেন।
তিনি বলেন, অর্থনীতি একটি অগ্রাধিকার বিষয়ে এবং এক্ষেত্রে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে সেটি নিয়ে আলোচনা করেছি। এছাড়া রোহিঙ্গা, বন্যা সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




