স্বপ্নের নারীকে খুঁজতে ১৯০০ কিলোমিটার পাড়ি, গিয়ে জানলেন তিনি এআই!


প্রকাশিত: ০১:১০ ১৯ অক্টোবর ২০২৬
ভালোবাসার মানুষটিকে খুঁজে পেতে নিজের সম্পদ বিক্রি করে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের এক ব্যক্তি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, যাঁকে তিনি বাস্তব মানুষ ভেবে ভালোবেসেছেন, সেই নারী আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।
ভালোবাসার আশায় দীর্ঘ যাত্রা
ব্রাজিলের মারানহাও রাজ্যের ৪৯ বছর বয়সী রাজমিস্ত্রি এদিমার মার্তিন্স ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেসিকা অলিভেইরা’ বা ‘জেসিকা ফাজেনদেইরা’ নামের একটি অ্যাকাউন্টের সন্ধান পান।
মায়ের মৃত্যুর পর একাকীত্বে ভুগছিলেন তিনি। অনলাইনে দেখা জেসিকাকে বাস্তব নারী মনে করে তাঁর প্রতি ভালোবাসা জন্মায় মার্তিন্সের।
নতুন জীবন শুরুর আশায় নিজের সম্বল বিক্রি করে গত ৯ অক্টোবর বাসযোগে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দূরের বেলো হরিজোন্তে শহরে পৌঁছান তিনি।
শহরে গিয়ে ভাঙল স্বপ্ন
জেসিকার ছবি হাতে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন মার্তিন্স। এমনকি স্থানীয় একটি রেডিও স্টেশনের সাহায্যও চান।
সেখানেই জানতে পারেন অবিশ্বাস্য সত্য। জেসিকা নামে বাস্তবে কোনো নারীর অস্তিত্ব নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে এআই দিয়ে চরিত্রটি তৈরি করা হয়েছে।
ফেরার টিকিট দিল কর্তৃপক্ষ
সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়া মার্তিন্সকে সাহায্য করে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। তাঁর জন্য খাবার, গোসলের ব্যবস্থা এবং বাড়ি ফেরার বাসের টিকিট দেওয়া হয়।
পরে জেসিকার অ্যাকাউন্টের নির্মাতা ওই এআই চরিত্রের মাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে জানানো হয়, চরিত্রটি শুধু পেজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য তৈরি এবং মার্তিন্সের সঙ্গে তাঁদের কোনো ব্যক্তিগত কথোপকথন হয়নি।
দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসে মার্তিন্সসহ তিন ব্যক্তি জেসিকাকে বাস্তব নারী মনে করে একই শহরে গিয়েছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি চরিত্রকে বাস্তব মানুষ ভেবে ভুল করার ঝুঁকি নতুন করে সামনে এনেছে।
সূত্র: এনডিটিভি, দ্য সান; দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অবলম্বনে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




