তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী


প্রকাশিত: ১২:৩০ ১৫ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের ঐতিহাসিক শহর মারদিন ভ্রমণে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরতুকলু জেলা মুফতির কার্যালয় জানিয়েছে, শেভন নামের ওই দক্ষিণ কোরীয় পর্যটক মারদিন শহর পরিদর্শনের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে তিনি আরতুকলু জেলা মুফতির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।
মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শেভন ইসলামের মৌলিক বিশ্বাসের ঘোষণা শাহাদা পাঠ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তিনি নিজের নতুন নাম হিসেবে ‘আবদুল্লাহ’ বেছে নেন।
অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান নবমুসলিম আবদুল্লাহর হাতে পবিত্র কুরআনের একটি কপি উপহার হিসেবে তুলে দেন। মুফতির কার্যালয়ের পক্ষ থেকে তার নতুন জীবনের জন্য শুভকামনাও জানানো হয়।
ঐতিহাসিক স্থাপত্য, সংস্কৃতি ও বিভিন্ন সভ্যতার দীর্ঘ ইতিহাসের কারণে মারদিন তুরস্কের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। শত শত বছরের পুরোনো স্থাপনা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য শহরটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়। সেই শহর ভ্রমণের সময়ই শেভনের ইসলাম গ্রহণের ঘটনা সামনে এলো।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




