মাশহাদে আজ খামেনির দাফন, নাজাফে লাখো মানুষের শ্রদ্ধা


প্রকাশিত: ১২:০২ ৯ জুলাই ২০২৬
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আজ বৃহস্পতিবার ইরানের মাশহাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জন্মস্থান মাশহাদেই তাকে সমাহিত করা হবে বলে ইরানি সূত্রগুলো জানিয়েছে।
এর আগে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে বুধবার তার মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফে নেওয়া হয়। সেখানে লাখো মানুষ শোকযাত্রায় অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
নাজাফে আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ কারবালায় নেওয়ার কথা রয়েছে। সেখানে ইমাম হুসেন (রা.) ও হজরত আব্বাস (রা.)-এর মাজারে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ আবার ইরানে ফিরিয়ে নেওয়া হবে।
বুধবার ভোর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে নাজাফে শোকযাত্রা শুরু হয়। ইরানের জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি বিশেষ কাচঘেরা বাহনে রাখা ছিল। হজরত আলি (রা.)-এর পবিত্র মাজারে তার জন্য দোয়া করা হয়।
শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, কালো শোকপতাকা এবং লাল পতাকা। অনেককে বুক চাপড়ে শোক প্রকাশ করতে দেখা যায়। নাজাফ ও কারবালার বিভিন্ন সড়কে শোকযাত্রীদের জন্য স্বেচ্ছাসেবীরা খাবার ও পানীয় বিতরণ করেন।
এই রাষ্ট্রীয় শেষকৃত্য এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে ইরানের সরকার এই শোকানুষ্ঠানকে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা হিসেবে তুলে ধরতে চায়।
নাজাফ শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র নগরী। ইতিহাসের বিভিন্ন সময়ে বহু শিয়া ধর্মীয় নেতা এখানে শিক্ষা গ্রহণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেছেন। ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিও একসময় নাজাফে অবস্থান করেছিলেন।
এদিকে নিরাপত্তার কারণে খামেনির উত্তরসূরি হিসেবে আলোচিত তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি এখনো প্রকাশ্যে আসেননি বলে জানা গেছে। তবে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি লিখিত বার্তার মাধ্যমে দায়িত্ব পালন করছেন।
বিশ্লেষকদের মতে, নাজাফে বিপুল মানুষের উপস্থিতি শুধু একটি ধর্মীয় শোকানুষ্ঠান নয়; এটি ইরান ও ইরাকের রাজনৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক সম্পর্কেরও প্রতীক। ২০০৩ সালে সাদ্দাম হুসেইনের পতনের পর দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, যার প্রতিফলন খামেনির শেষ বিদায়ের আয়োজনেও দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




