মমতার বাড়ির সামনে তৃণমূল নেতা কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম


প্রকাশিত: ০৪:৩৪ ১৬ জুন ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের দিকে পচা ডিম ছোড়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জুন) মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের বাসা থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। ছোড়া ডিম কুনাল ঘোষের মাথা ও পিঠে লাগে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে পুলিশ চন্দন ও রবি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ঘটনার পর এক অভিযুক্ত দাবি করেন, কুনাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ থেকেই তিনি এ কাজ করেছেন।
কুনাল ঘোষ এ ঘটনার পর বলেন, ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না। তিনি বলেন, “মারার হলে সামনেই মারুক, আমি ওই রাস্তা দিয়েই যাব।”
এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। দলটির নেতারা দাবি করেছেন, বিজেপির লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত।
তবে বিজেপির পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক



