বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের ঘোষণা পুতিনের, বাড়ছে পারমাণবিক উত্তেজনা


প্রকাশিত: ০৬:০৭ ১৩ মে ২০২৬
ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়া সফলভাবে নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’-এর পরীক্ষা সম্পন্ন করেছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে তিনি বিশ্বের “সবচেয়ে শক্তিশালী” অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এই ক্ষেপণাস্ত্র রুশ সামরিক বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে পারে।
রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ পুতিনের কাছে সফল উৎক্ষেপণের প্রতিবেদন তুলে ধরছেন। পুতিন দাবি করেন, ‘সারমাট’ ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা পশ্চিমা সমমানের যেকোনো অস্ত্রের চেয়ে কয়েকগুণ বেশি এবং এটি বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম।
পশ্চিমা বিশ্বে ‘সাটান-টু’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ৩৫ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে দাবি করেছে মস্কো। এটি মূলত সোভিয়েত আমলের ‘ভয়েভোডা’ ক্ষেপণাস্ত্রের পরিবর্তে ব্যবহৃত হবে। একইসঙ্গে রাশিয়া ‘আভনগার্ড’ হাইপারসনিক গ্লাইড ভেহিকেল, ‘ওরেশনিক’ মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘পসেইডন’ আন্ডারওয়াটার ড্রোনসহ আরও কয়েকটি অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হওয়ার পর বৈশ্বিক কৌশলগত ভারসাম্য নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই মস্কোর এমন ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন করে শক্তির প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




