তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের


প্রকাশিত: ০৫:২৩ ২৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের আধিপত্যের ধারণা পুরোপুরি বাস্তবসম্মত নয়; বরং তেহরানের হাতে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ‘কার্ড’ অব্যবহৃত রয়েছে।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ ইরান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কৌশলকে তুলনামূলকভাবে ব্যাখ্যা করেন। তার মতে, ইরানের শক্তির মূল ভিত্তি সরবরাহনির্ভর-বিশেষ করে হরমুজ প্রণালি, বাব এল-মান্দেব প্রণালি এবং তেল পরিবহন পাইপলাইন নেটওয়ার্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাহিদা-নিয়ন্ত্রণভিত্তিক কৌশলের ওপর নির্ভর করছে, যেমন কৌশলগত মজুত থেকে তেল সরবরাহ, জ্বালানির চাহিদা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য মূল্য সমন্বয়।
গালিবাফের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার বেশ কিছু অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করেছে বা আংশিক প্রয়োগ করেছে। বিপরীতে, ইরান এখনো তার কিছু বিকল্প কৌশল প্রয়োগ করেনি, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তিনি মন্তব্য করেন, “সরবরাহ কার্ড বনাম চাহিদা কার্ড-এই প্রতিযোগিতাই নির্ধারণ করবে ভবিষ্যৎ পরিস্থিতি।”
ইরানের সম্ভাব্য কৌশলের মধ্যে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি আংশিকভাবে ব্যবহৃত হলেও বাব এল-মান্দেব প্রণালি ও পাইপলাইন সংক্রান্ত বিকল্প এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি। অপরদিকে যুক্তরাষ্ট্র কৌশলগত মজুত থেকে তেল ছাড়া এবং চাহিদা নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করেছে।
গ্রীষ্মকালীন সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানির চাহিদা বৃদ্ধি পেতে পারে-এই বিষয়টিও উল্লেখ করে গালিবাফ বলেন, এই সময়ের চাপ সামলানো ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এই অর্থনৈতিক কৌশলগত অবস্থান ভবিষ্যতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




