টার্গেট হামলার মুখে নিরাপদ স্থানে সরানো হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে


প্রকাশিত: ০৩:২৫ ২৮ ফেব্রুয়ারী ২০২৬
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানকে লক্ষ্য করে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে একটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ইরানের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, খামেনি তেহরানে ছিলেন না এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণের সময় তেহরানের আকাশে সিঁট শব্দের মতো আওয়াজ শোনা গেছে। এদিকে ইরানের ওপর হামলার পর, নিরাপত্তাজনিত কারণে ইসরাইল তার আকাশসীমা বন্ধ করেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জনসাধারণ বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া বিদেশে থাকা যাত্রীদের তাদের বিমান সংস্থা এবং মিডিয়ার মাধ্যমে ফ্লাইট সময়সূচি নিয়ে আপডেট থাকা জরুরি।
ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশে বিদেশে থাকা ইসরাইলিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে আকাশসীমা পুনরায় চালু হবে এবং নতুন ফ্লাইটের বিষয়ে অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়া হবে।
এই ঘটনা ইরান-ইসরাইল-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক মহল উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




