ইরানের সেনাবাহিনীর হাতে এক হাজার অত্যাধুনিক ড্রোন, দুশ্চিন্তায় ট্রাম্প


প্রকাশিত: ০৫:৫৪ ২৯ জানুয়ারী ২০২৬
মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী মোতায়েনের প্রেক্ষাপটে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরান। কৌশলগত ও সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশটির সেনাবাহিনীর হাতে এক হাজার অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল আমির হাতামির নির্দেশনায় নতুন এই ড্রোনগুলো সেনাবাহিনীর চারটি শাখার অপারেশনাল সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর নিজস্ব বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও উদ্ভাবকদের যৌথ উদ্যোগে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ড্রোনগুলো তৈরি করা হয়েছে।
নতুন ড্রোনগুলো আক্রমণাত্মক অভিযান, নজরদারি (রিকনিস্যান্স) এবং ইলেকট্রনিক যুদ্ধ—এই তিনটি প্রধান সামরিক কৌশলকে সামনে রেখে ডিজাইন করা হয়েছে। এগুলো স্থল, সমুদ্র ও আকাশে অবস্থানরত স্থির ও চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, ভবিষ্যতের হুমকি বিবেচনায় কৌশলগত সুবিধা বজায় রাখা এবং সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবেই এই ড্রোনগুলো মজুত করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ড্রোন বহর যুক্ত হওয়ায় ইরানের আকাশসীমা প্রতিরক্ষা ও দূরপাল্লার হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- সাভারে ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম




