সুদানের ডিলিং শহরে কামানের গোলাবর্ষণ, তিন শিশুসহ ৯ বেসামরিক নিহত


প্রকাশিত: ০৯:৫৬ ১৮ ডিসেম্বর ২০২৫
যুদ্ধবিধ্বস্ত সুদানের করদোফান প্রদেশের ডিলিং শহরে কামানের গোলাবর্ষণে তিন শিশুসহ অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সুদানের একটি বেসরকারি সংস্থা দ্য নুবা মাউন্টেনস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, আব্দেলাজিজ আল-হিলুর নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট–নর্থ (এসপিএলএম-এন) বাহিনী এই গোলাবর্ষণ চালিয়েছে। গোষ্ঠীটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)–এর মিত্র হিসেবে পরিচিত। হামলায় ডিলিং শহরের আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়।
সংস্থাটির তথ্যমতে, দক্ষিণ করদোফানের তাইতাল এলাকা থেকে কামানের গোলাবর্ষণ শুরু হয়। পরে সুদানের সেনাবাহিনী ওই এলাকায় পাল্টা অভিযান চালিয়ে তা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত সুদানের সেনাবাহিনী, এসপিএলএম-এন কিংবা তাদের মিত্র আরএসএফ—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
এদিকে, দক্ষিণ করদোফানের কাদুগলি ও ডিলিং শহর সংঘাত শুরুর পর থেকেই আরএসএফ ও এসপিএলএম-এন গোষ্ঠীর অবরোধের মধ্যে রয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে এসব এলাকা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং নিয়মিত কামান ও ড্রোন হামলার শিকার হচ্ছে।
করদোফানের উত্তর, পশ্চিম ও দক্ষিণ—এই তিন রাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে তীব্র লড়াই চলছে। এতে কয়েক হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।
বর্তমানে আরএসএফ সুদানের ১৮টি রাজ্যের মধ্যে পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্য পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। কেবল উত্তর দারফুরের কিছু অংশ এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, সুদানের সেনাবাহিনী দক্ষিণ, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের মোট ১৩টি রাজ্যের অধিকাংশ এলাকা নিজেদের দখলে রেখেছে। এর মধ্যে রাজধানী খার্তুমও অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




