মাঝ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার বিকল: নামল জরুরি ভিত্তিতে


প্রকাশিত: ১২:২০ ১৯ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টার ‘মেরিন ওয়ান’ যান্ত্রিক সমস্যার কারণে যুক্তরাজ্যে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ফক্স নিউজ জানিয়েছে, হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলটরা নিরাপত্তার স্বার্থে স্থানীয় এক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। পরে ট্রাম্প ও ফার্স্ট লেডি নিরাপদে বিকল্প একটি হেলিকপ্টারে করে গন্তব্যে পৌঁছান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, সামান্য হাইড্রোলিক সমস্যার কারণে বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে। তিনি আরও জানান, “অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেডে পৌঁছানোর আগেই জরুরি অবতরণ করেন। পরে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদে অন্য হেলিকপ্টারে ওঠেন।”
ঘটনার কারণে ট্রাম্প প্রায় ২০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছান। তবে এ বিলম্বের কারণ হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করেনি।
এর আগে উড্ডয়নের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রসিকতা করে বলেন, তিনি আশা করছেন, সবাই এয়ার ফোর্স ওয়ানে করে নিরাপদে দেশে ফিরবেন। মজা করে তিনি যোগ করেন, “নিরাপদে উড়বেন, জানেন কেন? কারণ আমি এই ফ্লাইটে আছি। না হলে আমি পরোয়া করতাম না।”
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে একটি নতুন প্রযুক্তি চুক্তি ঘোষণা করা হয়, যা দুই দেশকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে নেতৃত্ব দিতে সহায়তা করবে। এছাড়া গাজা যুদ্ধ ও ইউক্রেন যুদ্ধ নিয়েও বিস্তারিত আলোচনা হয় দুই নেতার মধ্যে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




