রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের


প্রকাশিত: ০৫:০০ ২৩ আগস্ট ২০২৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ না হলে আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক, বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয় পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২২ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।
সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই ঘটনায় আমি মোটেও আনন্দিত নই। শুধু এ ঘটনা নয়, এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়েই আমি সন্তুষ্ট নই।”
তিনি আরও বলেন, “আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা এই সংকট সমাধানের একটি পথ বের করার চেষ্টা করব। যদি তা সম্ভব হয়, তবেই আমি খুশি হব। কিন্তু যদি সমাধান না আসে, তাহলে আমাকে রাশিয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সেটি হতে পারে উচ্চমাত্রার শুল্ক, বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়ই।”
গত সাড়ে তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ বন্ধে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে রাশিয়ার বিরুদ্ধে চাপ সৃষ্টির প্রচেষ্টা বলে সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি দাবি করেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ‘আনাড়ি প্রচেষ্টা’।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, এএফপি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




