ফের ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা!


প্রকাশিত: ১০:৪০ ২৬ জুলাই ২০২৫
ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র হুথি গোষ্ঠী। শুক্রবার (২৫ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে।
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে দক্ষিণ নেগেভ ও মৃত সাগর এলাকায় সাইরেন বেজে ওঠে। এর মধ্যে আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদি অঞ্চলেও সাইরেনের শব্দ শোনা গেছে।
সম্প্রতি হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা অনেকটাই বাড়িয়েছে। বিশেষ করে মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে হুথিরা প্রতিক্রিয়ায় হামলা জোরদার করে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই প্রেক্ষিতে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর, অ্যাডেন উপসাগর ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদেই এসব আক্রমণ।
জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৯ হাজার ৬৭৬ জনেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জনের বেশি। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস




