“গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে” — সংসদে গর্জে উঠলেন মোদি


প্রকাশিত: ০২:৫১ ২১ জুলাই ২০২৫
ভারতের সামরিক ক্ষমতা নিয়ে বিশ্ব এখন সতর্ক — এমনই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের শুরুতে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “গোটা বিশ্ব ভারতের সামরিক শক্তি দেখেছে।”
তিনি বলেন, সদ্যসমাপ্ত ‘অপারেশন সিন্দুর’ ভারতীয় কৌশলগত সক্ষমতা এবং আত্মরক্ষার প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ। মাত্র ২২ মিনিটে সন্ত্রাসীদের ঘাঁটিতে আঘাত হানা ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত উন্নতির উদাহরণ। মোদির ভাষায়, “এটি ছিল এক ‘মেইড ইন ইন্ডিয়া’ অভিযান— যেখানে ভারতেই তৈরি অস্ত্র ব্যবহার করে এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”
মোদি আরও বলেন, ভারতীয় প্রতিরক্ষা শিল্প এখন বৈশ্বিক আস্থার প্রতীক হয়ে উঠছে। বিশ্বজুড়ে ‘মেইড ইন ইন্ডিয়া’ অস্ত্রের চাহিদা বাড়ছে, যা আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা উদ্যোগের বড় সাফল্য।
সামরিক সাফল্যের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের মহাকাশ কার্যক্রমের উন্নতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণ ভারতবাসীর জন্য গর্বের।” তার মতে, এটি প্রমাণ করে, “ভারত কেবল পৃথিবীর মাটিতেই নয়, মহাকাশেও তার উপস্থিতি জোরালো করছে।”
বর্ষাকালীন অধিবেশন ঘিরে সরকার পক্ষ যে ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গটি কেন্দ্র করে সংসদে আলোচনা চায়, সে ইঙ্গিতও মিলেছে। প্রধানমন্ত্রী আশাবাদ প্রকাশ করে বলেন, “শাসক ও বিরোধী উভয় পক্ষই জাতীয় স্বার্থে একসঙ্গে কথা বলবে।”
অপরদিকে, একাধিক বিরোধী দল ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যস্থতা নিয়েও সংসদে আলোচনা চেয়েছে। এই ইস্যু নিয়েও আলোচনায় অংশ নিতে সরকারের প্রস্তুতির কথা ইঙ্গিত দিয়েছে কেন্দ্র।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




