"যুদ্ধেও প্রস্তুত, শান্তিতেও" — ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ১০:৩১ ১৫ মে ২০২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিস্ফোরক বক্তব্যে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ১৪ মে রাতে পাসরুর সেনানিবাসে সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, পাকিস্তান যেমন যুদ্ধের জন্য প্রস্তুত, তেমনি শান্তির জন্যও প্রস্তুত রয়েছে। এই সিদ্ধান্ত এখন ভারতের— তারা কোন পথ বেছে নেবে।
প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিলিয়ন ডলারের যুদ্ধসরঞ্জামের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। ভারত এতদিন ধরে মনে করত যে, পাকিস্তান প্রচলিত যুদ্ধে অনেকটাই পিছিয়ে। কিন্তু পাকিস্তানি সেনাদের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে, তারা আধুনিক যুদ্ধে পিছিয়ে নেই বরং সমানতালে লড়াই করতে পারে।
সাম্প্রতিক সীমান্ত সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেন, পেহেলগাম হামলার ঘটনায় পাকিস্তান ভারতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিল। সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু ভারত সে প্রস্তাব গ্রহণ না করে বরং রাতের আঁধারে পাকিস্তানে হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবও পাকিস্তান দিয়েছে বলেই দাবি করেন প্রধানমন্ত্রী।
ভারতের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে শেহবাজ বলেন, পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করার মতো পদক্ষেপ হলে তা হবে তাদের 'রেড লাইন' অতিক্রম করা। তিনি বলেন, “পানি আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায় আমাদের সাহসী সেনাবাহিনী লড়াই করবে।” তিনি আরও বলেন, ভারতের হামলা পাকিস্তানের পানির উৎস নীলম-ঝেলাম অঞ্চলে হয়েছে, যা গুরুতর প্ররোচনামূলক।
এছাড়া কাশ্মির ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী হতে হবে। শুধু বাণিজ্য নিয়ে আলোচনা নয়, বরং এটি একটি বৃহৎ কাঠামোর অংশ হতে হবে যাতে কাশ্মির সমস্যাও অন্তর্ভুক্ত থাকে। অন্যথায় পাকিস্তান কোনো একক বাণিজ্য আলোচনায় রাজি নয়।
এই বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান এখন আর কেবল প্রতিরক্ষামূলক নীতিতে নেই; বরং তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করছে— শান্তিপূর্ণ আলোচনায় আসবে নাকি যুদ্ধের পথ বেছে নেবে, সেই সিদ্ধান্ত নিতে। কাশ্মির, পানি, এবং সীমান্ত সংঘাত নিয়ে বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে নতুন করে ঝুঁকিতে ফেলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




