চীনে বিয়ে কমার রেকর্ড, বাড়ছে বিচ্ছেদ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:০৪ ১১ ফেব্রুয়ারী ২০২৫
চীনে বিয়ের সংখ্যা কমার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২৪ সালে দেশটিতে রেকর্ড পরিমাণ কমসংখ্যক বিয়ে নিবন্ধিত হয়েছে। জনসংখ্যাগত সংকট মোকাবিলায় চীন সরকার নানা উদ্যোগ নিলেও কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। শনিবার চীনের বেসামরিক সেবাবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশটিতে মাত্র ৬১ লাখ দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ কম। ১৯৮৬ সালে এই পরিসংখ্যান প্রকাশ শুরু হওয়ার পর থেকে এটিই সর্বনিম্ন সংখ্যা।
বিশ্লেষকরা বলছেন, বিয়ে কমার ফলে দেশটিতে জন্মহারও কমছে, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বেইজিংয়ের জন্য। এর ফলে একদিকে শ্রমশক্তি সংকুচিত হচ্ছে, অন্যদিকে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ২০১৩ সালে যেখানে ১ কোটি ৩০ লাখ বিয়ে নিবন্ধিত হয়েছিল, ২০২৪ সালে সে সংখ্যা অর্ধেকেরও কম।বিয়ের সংখ্যা কমার পাশাপাশি দেশটিতে বেড়েছে বিচ্ছেদও।
২০২৪ সালে প্রায় ২৬ লাখ দম্পতি বিচ্ছেদের আবেদন করেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ২৮ হাজার বেশি। যদিও ২০২১ সাল থেকে চীন সরকার বিচ্ছেদের ক্ষেত্রে ৩০ দিনের ‘কুলিং-অফ’ বা পুনর্বিবেচনার সময়সীমা চালু করেছে, তবুও বিচ্ছেদের হার কমছে না। চীনে ক্রমশ কমতে থাকা বিয়ে ও বাড়তে থাকা বিচ্ছেদের এই প্রবণতা কীভাবে দেশটির ভবিষ্যৎ অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করবে, সেটাই এখন দেখার বিষয়।
বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ চীনের জন্য এই পরিস্থিতি ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জ তৈরি করবে, তা নিয়ে বিশেষজ্ঞদের ভাবনা এখন তুঙ্গে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




