অবৈধ অভিবাসীদের সুখবর দিল মালয়েশিয়া!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:৩২ ২১ জানুয়ারী ২০২৫
মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে প্রণীত ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি’র মেয়াদ বাড়িয়েছে। এই কর্মসূচির আওতায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা অনলাইনে নিবন্ধন করেছেন কিন্তু ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে পারেননি, তাদের জন্য আগামী ২১ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক নোটিশে জানানো হয়েছে, যারা বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করেছেন বা যাদের ভিসার মেয়াদ অল্প সময় আগে শেষ হয়েছে, তারা নির্ধারিত জরিমানা প্রদান করে স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন।
কর্মসূচিতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করে ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি অথবা দূতাবাস থেকে প্রাপ্ত ট্রাভেল পারমিটসহ ইমিগ্রেশন অফিসে উপস্থিত হতে হবে। সেখান থেকে ১৪ দিনের মধ্যে দেশত্যাগ করতে হবে।
এছাড়া জরিমানা পরিশোধের জন্য কোনো এজেন্ট নিয়োগ করা হয়নি বলে জানানো হয়েছে। জরিমানা শুধুমাত্র ইলেকট্রনিক পেমেন্ট মোডে প্রদান করতে হবে।
তবে যারা আটক বা সাজা ভোগ করছেন, তারা এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন না বলে স্পষ্ট করেছে অভিবাসন বিভাগ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




