ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে যোগ দিতে ১০ লাখ ডলার!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৩৭ ২০ জানুয়ারী ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জেডি ভ্যান্স, শপথগ্রহণের আগে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি বিশেষ নৈশভোজে অংশ নিচ্ছেন। আজ সোমবার তাদের শপথগ্রহণ অনুষ্ঠানের পরে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে।
নৈশভোজে অংশ নিতে টিকিটের দাম শুরু হচ্ছে ৫০ হাজার ডলার থেকে এবং সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১ মিলিয়ন ডলার। মোট পাঁচ ধরণের টিকিটের ব্যবস্থা করা হয়েছে—৫০ হাজার, ১ লাখ, আড়াই লাখ, ৫ লাখ, এবং ১০ লাখ ডলার।
অনুষ্ঠানটি শীতপ্রবণ ওয়াশিংটনে হওয়ার কথা থাকলেও প্রবল ঠাণ্ডা এবং শৈত্যপ্রবাহের কারণে সেটি ইনডোরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই নৈশভোজের প্রধান উদ্দেশ্য একটি নির্দিষ্ট তহবিল সংগ্রহ করা। টিকিট ক্রয়ের মাধ্যমে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ থাকবে। তবে ন্যূনতম দু’টি টিকিট কিনলেই এই সুবিধা পাওয়া যাবে।
ইতিমধ্যেই ১ মিলিয়ন ডলারের স্তরে বড় বড় অনুদান এসেছে। আয়োজক কমিটি এ পর্যন্ত ১৭০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে এবং আরও ২০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। শপথগ্রহণ উপলক্ষে জনসাধারণের জন্য ২ লাখ ২০ হাজারেরও বেশি টিকিট বিতরণ করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য গার্ডিয়ান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




