টিউলিপকে দুর্নীতিবিরোধী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৪১ ১৪ জানুয়ারী ২০২৫
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে অর্থমন্ত্রণালয়ের দুর্নীতি দমন বিষয়ক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে অক্সফাম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দাতব্য সংস্থাগুলো। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের সাবেক সরকার এবং তার পরিবারের সঙ্গে আর্থিক অনিয়মের অভিযোগের কারণে এ দাবি করা হয়েছে।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বাংলাদেশ থেকে প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের ঘটনায় তার পরিবারের সম্পৃক্ততা রয়েছে। এছাড়া, লন্ডনে দুই ফ্ল্যাট বিনামূল্যে উপহার পাওয়ার তথ্য গোপন করায় তার পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনোচ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। তবে স্টারমার এখনও টিউলিপের ওপর আস্থা রাখছেন।
এদিকে, টিউলিপ নিজে ব্রিটেনের মান উপদেষ্টার কাছে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে তিনি কোনো ভুল করেননি এবং সঠিক পদক্ষেপ নিয়েছেন।
বাংলাদেশে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত চালাচ্ছে। অভিযোগ রয়েছে, একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মধ্যস্থতার সময় তার পরিবারের সদস্যদের কাছে অর্থের অবৈধ লেনদেন হয়েছে।
দুর্নীতিবিরোধী জোট মনে করে, টিউলিপের দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের অভিযোগ ব্রিটেনের সুনাম ক্ষুণ্ণ করতে পারে। তাই সুনামের স্বার্থে দ্রুত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




