বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান


প্রকাশিত: ০৩:৪২ ৩০ নভেম্বর ২০২৪
বিজয়ের ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবার দেওয়া ভাষণে এই বিজয় ঘোষণা করেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর প্রধান বলেন- এটি (যুদ্ধবিরতি) আমাদের বিজয়। ২০০৬ সালের তুলনায় অনেক বড় এ বিজয়।
তিনি বলেন, যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন। তবে আসলে কী ঘটতে যাচ্ছে আর জনগণ কীভাবে বিষয়গুলো নেবে, সেটি দেখার জন্য তিনি এই বিলম্ব করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলেছে। তারা লেবাননের নাগরিকদের ওপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে মারাকোভা ট্যাংক হামলা চালিয়েছে।
বক্তৃতায় তিনি বলেন, তার দল লেবাননের রাজনৈতিক জীবনে- রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে।
এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে।
নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে।
চুক্তি অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপরপ্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনও অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না। সূত্র: আল-জাজিরা
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




